• আজঃ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং
শিরোনামঃ

বাজার স্থিতিশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ভোলায় সমন্বয় সভা

ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি।

ভোলা জেলায় বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সাংবাদিক ও ক্যাব এর সভাপতি মোঃ সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পুলিশ সুপার, ভোলা; ডা. মুঃ মনিরুল ইসলাম, সিভিল সার্জন, ভোলা এবং মোঃ শাহ্ শোয়াইব মিয়া, সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভোলা।

সভায় বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজারে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য প্রতিরোধ, নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান এবং বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

সভায় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ভোলা জেলা শাখা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন