• আজঃ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং
শিরোনামঃ

নবাবগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নবাবগঞ্জ-ঢাকা আন্ত মহাসড়কের মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশিকুজ্জামান জানান, নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার পুরাতন তুইতাল গ্রামে জোসেফ বিপুল গমেজ (৪১) ও তাঁর স্ত্রী তন্দ্রা ফ্লোরেজ গমেজ (৩৮) এবং সিএনজিচালক আব্দুল খালেদ (২৬)। খালেদের বাড়ি ভোলা জেলার লালমোহন বলে জানা গেছে।

মো. আশিকুজ্জামান আরো জানান, বিকেলে নবাবগঞ্জের বান্দুরা থেকে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এনমল্লিক পরিবহনের একটি বাস উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের ঢালের পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাচালক খালেদ ও বিপুল গমেজ ঘটনাস্থলেই মারা যান। আহত তন্দ্রা গমেজকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

সুত্রঃ কালের কন্ঠ

ফেসবুকে লাইক দিন